1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লায় গত ১৬ মাসে বিভিন্ন অভিযানে ২৭ কোটি টাকার মাদক উদ্ধার!

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৬১১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিশেষ অভিযানে গাঁজা, ইয়াবা, হুইস্কি হিরোইন, বিয়ার, দেশি ও বিদেশি মদসহ গত ১৬ মাসে বিভিন্ন অভিযানে ২৭ কোটি টাকার মাদক উদ্ধার করেছে পুলিশ। এছাড়া কুমিল্লা সিটি নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান করেছে কুমিল্লা জেলা পুলিশ।
প্রচারণার গত বারো দিনে সহস্রাধিক যানবাহন থেকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে নয় শতাধিক মোটর সাইকেল রয়েছে।
সোমবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা পুলিশ লাইন শহীদ আর আই এবিএম আবদুল হালিম মিলনায়তনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তানভীর আহমেদ।
গত ১৬ মাসে বিভিন্ন অভিযান পরিচালনার মাধ্যমে ১০ টন গাঁজা ও এর সাথে সংশ্লিষ্ট ৪৩২৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এই মাদক উদ্ধারের মধ্যে প্রায় তিন লাখ পিস ইয়াবা, ২০ হাজার পিস ফেনসিডিলসহ মদ, বিয়ার হুইস্কি, হিরোইন ও ইস্কাফ রয়েছে।
গত জানুয়ারি-২১ থেকে এপ্রিল-২২ এই ১৬ মাসে জেলা পুলিশের উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ২৭ কোটি টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তানভীর আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান বেড়েছে। জিরো টলারেন্স থাকায় এ বছর জেলা পুলিশের হাতে প্রচুর পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। আমরা মাদক বহনকারীদের পাশাপাশি কারবারিদেরও গ্রেফতার করছি। তাছাড়া নির্বাচন উপলক্ষে বিভিন্ন অবৈধ যানবাহন আটক ও জরিমানা করা হচ্ছে নগরীর ১৫টি চেক পোস্টের মাধ্যমে।

উল্লেখ্য, জেলায় গত বছরের তুলনায় এবছর মাদক উদ্ধার হয়েছে ৬১৪ শতাংশ বেশি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০