1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

শাজাহানপুরের আমরুলের মেয়ে ফারহানা এসপি পদে পদোন্নতি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৮৭০ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন,
বগুড়া জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের সন্তান ফারহানা ইয়াসমিন পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন । গত ৫ জুন রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির আদেশ দেওয়া হয়।

বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান , ২ নং ওয়ার্ডের (মাড়িয়া) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাকিম সরকারের কন্যা ফারহানা ইয়াসমিন। পড়াশুনা করেছেন সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগ থেকে। পড়াশুনা শেষে ২৭তম বিসিএস এর মাধ্যমে ২০০৮ সালের নভেম্বরে দেশসেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণ শেষে ২০১০ সালের ঢাকা মেট্রোপলিটন পুলিশে(ডিএমপি) পদায়ন হয় তার। সেখানে ছয় বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন পুলিশের এই কর্মকর্তা। তারপর ২০১৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ার পর উচ্চতর শিক্ষার জন্য তিনি জাপানে যান। জাপানে ২০১৬-১৮ পর্যন্ত পাবলিক পলিসিতে ডিগ্রী অর্জন শেষে দেশে ফিরে ৪ এপবিএন বগুড়ায় যোগদান করেন। পরে ২০২০ সালের ৭ জুলাই থেকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সিরাজগঞ্জ জেলা পুলিশে কর্মরত রয়েছেন।

তাঁর স্বামী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।

পদোন্নতি পাওয়ার পর তাঁর অনুভূতি জানতে চাইলে মুঠোফোনে তিনি বলেন, ‘আমি সুস্থ থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। তাই অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০