1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

শৈলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি গঠন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৭৮০ বার দেখা হয়েছে

হরিণটানা (খুলনা) প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলার উত্তর শৈলমারী দঃ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী রুকসানার সভাপতিত্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয় কৃষ্ণপদ রায় ও সহ সভাপতি নির্বাচিত হয় কমলেশ মল্লিক। উক্ত সভায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো:তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ার হোসেন, জলমা পুলিশিং কমিটির সা:সম্পাদক দিগন্ত মল্লিক সহ আরো অনেক।

ইউ পি সদস্য মোঃ তরিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। প্রাথমিক বিদ্যালয় একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনের প্রথম ধাপ। এখানেই তারা জীবন গড়ার সকল শিক্ষা পেয়ে থাকে তাই আমরা তাদের প্রতি দায়িত্ববান থাকবো। আজ আমারা বিদ্যালয়ের নতুন সভাপতি পেয়ে আনন্দিত। আমি আশা করি নতুন সভাপতি আন্তরিকতার সাথে বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোর উন্নয়নে কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০