1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

কুমিল্লা উত্তর জাতীয়তাবাদী দলের নবগঠিত কমিটি থেকে মাজেদা আহসান মুন্সীর পদত্যাগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৮৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা উত্তর জেলার নবগঠিত আহবায়ক কমিটির সদস্য
আলহাজ্ব মাজেদা আহসান মুন্সী রোববার বিকেল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’র বরাবর নবগঠিত কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ পত্র পাঠান।
রোবার রাত সাড়ে দশ টায় বিষয়টি নিশ্চিত করেন চার বারের সাবেক সংসদ সদস্য ও জেলা উত্তর বিএনপির সভাপতি আলহাজ্ব ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সী।
আলহাজ্ব মাজেদা আহসান মুন্সী ইন্জিনিয়ার মন্জরুল আহসান মুন্সী সহধর্মিণী ও দেবীদ্বার উপজেলা জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
ওই পদত্যাগ পত্রে বলা হয়েছে যে ‘ আমি মাজেদা আহসান মুন্সী দেবীদ্বার উপজেলার জাতীয়তাবাদী দলের ভারপাপ্ত সভাপতি। গত ৩০ মে ২০২২ ইং তারিখ জাতীয়তাবাদী দলের জেলা উত্তর আহবায়ক কমিটিতে আমাকে ০১ নং সদস্য হিসাবে মনোনীত করা হয়। তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক একই ব্যক্তি একাধিক পদে থাকতে পারে না বলে আমি কুমিল্লা উত্তর জেলা শাখা কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করলাম।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০