1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লায় ব্লেড দিয়ে শেভ করার সময় স্বামীকে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৬৩৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে দাম্পত্য কলহের জেরে এক গৃহবধূর বিরুদ্ধে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূ শিল্পী বেগমকে আটক করেছে থানা পুলিশ।
রোববার সন্ধ্যায় ৭ টা ৪০ মিনিটে তথ্য নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা। তিনি বলেন- আসামীকে থানায় জিগাসাবাদ চলছে নিহত শুক্কুর আলী( ৫০) নিজেই এমন ঘটনা ঘটিয়ে আত্নহত্যা করেছে, নাকি তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সৃত্রে জানা যায় – উপজেলার গুণবতী ইউনিয়নের গজারিয়া গ্রামে রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। সংসারে তাদের এক মেয়ে ও দুই ছেলে আছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো.শাহাবুদ্দিন জানান, ওই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। রোববার বেলা ১১টার দিকে বাড়িতে বসেই শেভ করছিলেন শুক্কুর আলী। এ সময় স্ত্রীর সঙ্গে ঝগড়া বাধে তার। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শুক্কুর আলীর স্ত্রী শিল্পী বেগম হাতে থাকা ব্লেড দিয়েই তার গলা কেটে দেয়েছে বলে শুনেছি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হলে, প্রতিবেশীরা
ঘটনা জানতে পেরে শিল্পীকে আটক করে পুলিশে খবর দেয়।

ওই দিকে ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘আমি ঘটনাস্থলেই গিয়েছি । অভিযুক্তকে আটক করে থানায় নেয়া হয়েছে। মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০