1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কয়রায় শিক্ষকের বসতবাড়িতে হামলা, আহত ২

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৬৫৩ বার দেখা হয়েছে

খুলনা ব‍্যুরো

খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের দেউলিয়া বাজার এলাকায় এক স্কুল শিক্ষকের বসতবাড়িতে হামলা করে ভাংচুর করেছে প্রতিবেশিরা। এসময় ওই শিক্ষকের বাড়ির কাজের লোক মোজাম গাজী (৬০) ও শিক্ষকের বৃদ্ধ মাতা মনোয়ারা বেগম (৬৫) আহত হয়েছে। তাৎক্ষণিক আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ব্যাপারে ভুক্তভোগী প্রধান শিক্ষক, মরিয়ম খাতুন বাদী হয়ে আজ শুক্রবার কয়রা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ১০টার দিকে প্রতিবেশী সুভাষ সরকার তার দুই পুত্র অপু সরকার ও কাজল সরকারের নেতৃত্বে প্রধান শিক্ষক মরিয়ম খাতুনের বসতবাড়িতে হামলা চালিয়ে বাড়ির চারপাশের ভেড়া ভেড়া কুপিয়ে তছনছ করতে থাকে এ সময় তার মা মনোয়ারা বেগম মা তাদের বাধাদিলে তাকে মারতে থাকে তখন বাড়ির কাজের লোক মোজাম গাজী তাকে উদ্ধারে এগিয়ে গেলে তারা তাকেও বেধড়ক মারপিট করে যখম করে বাড়ির জিনিসপত্র লুট করে নেয়।

জানা যায়, শিক্ষক মরিয়ম খাতুন ও তার মা মনোয়ারা বেগম ঐ বাড়িতে তারা দু’জন ছাড়া আর কোন পুরুষ না থাকায় প্রতিপক্ষরা প্রায়ই তাদের সাথে দুর্ব্যবহার সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকে। সুভাষ পরিবারের হামলার ভয়ে প্রতিনিয়তঃ তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান ওই প্রধান শিক্ষক। তিনি ও তার বৃদ্ধ মাতার নিরাপত্তাসহ প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেন।
কয়রা থানার ওসি (তদন্ত) মো:: ইব্রাহিম হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০