1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

তালতলীতে মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৭১৫ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি:

বরগুনার তালতলীতে মাদ্রাসা থেকে হাফেজী পড়ুয়া এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থী মোঃ সজিব তালতলীর হেলেঞ্চাবাড়িয়া এলাকার মিজানুর রহমানের ছেলে। সে উপজেলার বগীরহাট এলাকার মোহাম্মাদীয়া হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

নিখোঁজ মাদ্রাসা ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, গত চার বছর ধরে সজিব বগীরহাট এলাকার মোহাম্মাদীয়া হাফিজিয়া মাদ্রাসায় আবাসিকে থেকে হাফিজী পড়ছিল। গত ২৯ মে (রোববার) দুপুরের খাবার খেয়ে বের হয়ে আর মাদ্রাসায় ফেরেনি। পরে মাদ্রাসার শিক্ষক বিষয়টি পরিবারের কাছে জানায়। পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নেয়। কিন্তু সজিবকে কোথাও পাওয়া যায়নি।

পরিবারের সদস্যদের ধারনা ছিল হয়ত লেখপড়ার চাপে কোথাও বেড়াতে গেছে। কিন্তু চারদিনেও সজিব ফিরে না আসায়
গতকাল বৃহস্পতিবার রাতে তালতলী থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর বাবা মিজানুর রহমান বলেন, আমরা ওর সাথে কেউ কখনই খারাপ ব্যবহার করিনি৷ আামদের সকল আত্মীয়দের বাড়িতে খুঁজেছি। কোথাও ওর খোজ পাইনি৷ থানায় একটি সাধারণ ডায়রী করেছি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখওয়াত হোসেন তপু বলেন, মাদ্রাসা শিক্ষার্থীর নিখোঁজের ব্যাপারে বৃহস্পতিবার (২ জুন) থানায় সাধারন ডায়েরি করেছেনে তার বাবা। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত রিপোর্ট আসলেই নিখোঁজ নাকি অন্য কিছু তা বলা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০