1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

লকডাউনে খোলা সিনেমা হল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৭২৮ বার দেখা হয়েছে

ববঙ্গনিউজবিডি ডেস্ক: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে খোলা রয়েছে সিনেমা হল। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এখনো কোনো নির্দেশনা না পাওয়ায় সিনেমা হল খোলা রাখার সিদ্ধান্ত নেয় হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি মিয়া আলাউদ্দিন জানান, সিনেমা হল বন্ধের কোনো নির্দেশনা এখনো তারা পাননি। যে কারণে সিনেমা হল খোলা রয়েছে। নির্দেশনা পেলে তারা বন্ধ করে দেবেন।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র-১) মো. সাইফুল ইসলাম জানান, সিনেমা হল বন্ধ করা হবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

গতবছর মার্চ মাসে সিনেমা হল বন্ধ করা হয়। দীর্ঘ সাতমাস বন্ধ থাকার পর গত বছরের ১৬ অক্টোবর থেকে অর্ধেক আসন খালি রেখে সিনেমা হল খোলার অনুমতি দেয় সরকার। যদিও বলাকা, মধুমিতাসহ বেশ কয়েকটি সিনেমা হল এখনো খোলেনি।

হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস জানান, এখনো সেই নিয়মেই সিনেমা হল চলছে। যদিও সিনেমা হলে গড়ে দশ শতাংশ দর্শকও যাচ্ছেন না বলে জানিয়েছেন হল মালিকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০