1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

ভারতে ১ দিনে সংক্রমণ ১ লাখ ছাড়ানোর রেকর্ড

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৭৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গত বছর ভারতে করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর প্রথমবারের মতো দৈনিক সংক্রমণ এক লাখ ছাড়াল। এর ফলে একদিনের সংক্রমণের হারে যুক্তরাষ্ট্রের পরেই এখন স্থান ভারতের। আলজাজিরা।

রোববার ভারতে ১ লাখ ৩ হাজার ৮৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই আক্রান্তের বড় অংশই শুধু মহারাষ্ট্রেই। প্রদেশটিতে রোববার ৫৭ হাজার ৭৪ জন আক্রান্ত হয়েছে। এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর ভারতে একদিনে সর্বোচ্চ ৯৮ হাজার ৭৯৫ জন করোনায় আক্রান্তের রেকর্ড হয়েছিল। রোববারের সংক্রমণ সেই রেকর্ডকে ভেঙে দিল।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে এ বছরের ফেব্রুয়ারি থেকে সংক্রমণ আবার বাড়তে শুরু করে। প্রথম ঢেউয়ের দৈনিক সর্বোচ্চ সংক্রমণ ইতোমধ্যেই ছাড়িয়ে গেছে দ্বিতীয় ঢেউয়ে। রোববার ভারতে সক্রিয় রোগীর সংখ্যাতেও রেকর্ড তৈরি হয়েছে যা একদিনে বেড়েছে ৫০ হাজারের বেশি। বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ লাখ ৪২ হাজার ৮৩০ জন।

চলতি সপ্তাহে (২৯ মার্চ থেকে ৪ এপ্রিল) ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৮ হাজার ৬২৫ জন। গত বছরের ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহের সর্বোচ্চ সংক্রমণের পর এটি দ্বিতীয় সর্বোচ্চ সাপ্তাহিক সংক্রমণের রেকর্ড।

দৈনিক মৃত্যুর সংখ্যাও বাড়তে শুরু করেছে। ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ৯৭৪ জনের। এর আগের সপ্তাহের মৃত্যুর চেয়ে এটি ১ হাজার ৯৯ জন বেশি। তবে গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময় ভারতে যখন দৈনিক সংক্রমণ এখনকার মতোই ছিল, সেই তুলনায় বর্তমান মৃত্যুহার অনেক কম।

রোববার ভারতে করোনায় আক্রান্ত হয়ে ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। গত পাঁচদিন ধরে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়ে যাচ্ছে। এর মধ্যে শনিবার ছিল সবচেয়ে বেশি- ৫১৪ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০