1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা জেলায় ৪৫ টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৫৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় ৪৫ টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধ ঘোষণা দেশের অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে কঠোর অবস্থানে সরকার।স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসহ স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশের পর কুমিল্লায় অবৈধ ক্লিনিক ও হাসপাতাল বন্ধে মাঠে নেমেছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
গত শুক্রবার থেকে চলা অভিযানে এখন পর্যন্ত ৪৫টি অবৈধ ক্লিনিক ও হাসপাতাল বন্ধ করা হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন রোববার (২৯ মে) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, কুমিল্লা জেলায় ৪০৪টি বৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল হাসপাতাল ও ব্লাড ট্রান্সফিউশন সেন্টার রয়েছে। এদের মধ্যে ১৮৪ টি হাসপাতাল, ২০৬ টি ডায়াগনস্টিক সেন্টার, ১২ টি ডেন্টাল হাসপাতাল ও ২টি ব্লাড ট্রান্সফিউশন সেন্টার।

কুমিল্লা নগরীসহ ১৭ টি উপজেলার যেসব ক্লিনিক বা ডায়াগনস্টিকের লাইসেন্স নেই এমন ৪৫ টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এছাড়া এখনও যাদের লাইসেন্স নেই তিন দিনের মধ্যে সেগুলো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীরও স্পষ্ট নির্দেশনা রয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০