1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

মিয়ানমারে জান্তা সরকারের হাত থেকে রক্ষা পাচ্ছেন না সেলিব্রেটিরাও

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৭৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মিয়ানমারে জান্তা সরকার বিরোধী প্রচারণা করার অভিযোগে প্রায় ৪০ জন সেলিব্রেটির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে।

সেলিব্রেটিদের মধ্যে সামাজিক মাধ্যম তারকা, সংগীতশিল্পী ও মডেল রয়েছেন। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর দেশটিজুড়ে বিক্ষোভ ও অসহযোগ আন্দোলন চলছে। এসব বিক্ষোভ দমনের নামে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে জান্তানিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনী।

দুই মাসের বিক্ষোভে মৃত্যুসংখ্যা দাঁড়িয়েছে ৫৫৭ জনে, আটক হয়েছে ২ হাজার ৬৫৮ জন। অধিকার সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) এই তথ্য নিশ্চিত করেছে।

চলমান আন্দোলন জোরালো করতে নতুন নতুন কৌশল অবলম্বন করছেন বিক্ষোভকারীরা। প্রতিবাদের অংশ হিসেবে রবিবার (৪ এপ্রিল) ইস্টার সানডেতে ‘ইস্টার এগ’ সেনাশাসনের প্রতি অবজ্ঞা-অবহেলা প্রদর্শনের প্রতীক হিসেবে প্রদর্শন করে।

বিক্ষোভকারীরা মোমবাতি প্রজ্বালনের পর অনলাইনে ‌ইস্টার এগের’ ছবি পোস্ট করে সেনাশাসনবিরোধী নানা স্লোগান লিখেছেন। তবে সেনাবাহিনী জনগণের তথ্যের আদান-প্রদান বাধাগ্রস্ত করতে ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণ করছে। ইতিমধ্যে ইন্টারনেট পরিষেবা ওয়্যারলেস ব্রডব্যান্ড বন্ধ করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০