1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

লকডাউনে শ্রমজীবী দিনমজুরদের খাদ্যের নিশ্চয়তা দিতে হবে : সিপিবির দাবি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৮৬৬ বার দেখা হয়েছে

রবিবার বিকেলে সিপিবি’র ঢাকা কমিটি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও লকডাউনকালে শ্রমজীবী মানুষের মধ্যে সরকারি সহায়তা নিশ্চিত করার দাবিতে রাজধানীর পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি ঢাকা কমিটির সভাপতি মোসলেউদ্দিন। বক্তৃতা করেন ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, শ্রমিক নেতা সাদেকুর রহমান শামীম ও আবু তাহের বকুল।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, চালের ও তেলের বাজার বর্তমানে রেকর্ড ছাড়িয়েছে। গরিব, খেটে খাওয়া মানুষ খুব কষ্টে দিনাতিপাত করছে। তাই অবিলম্বে চাল, তেলসহ নির্ত্যপ্রয়োজনীয় দ্রব্যেও মূল্য কমাতে হবে। একইসঙ্গে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। তারা বাজার সিণ্ডিকেট ও মুনাফাখোর লুটপাটকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, করোনায় চিকিৎসার নামে কোটি কোটি ব্যয় বলা হলেও সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে করোনা থেকে মানুষ বাঁচাতে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ নিতে হবে। সংগঠনের নেতা-কর্মীদের করোনা পরিস্থিতিতে মোকাবেলায় সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০