1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

যুবলীগ-ছাত্রলীগের নামে থানায় হেফাজতের লিখিত অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৮৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে অবরুদ্ধের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করা হয়েছে।

রোববার দুপুরে মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, মামুনুল হক ৩ এপ্রিল সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে সম্পূর্ণ নিয়মকানুন মেনে স্ত্রীসহ অবস্থানকালে হোটেল মালিক সাইদুর রহমান তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন। এ সময় সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহাগ রনির নেতৃত্বে অজ্ঞাতনামা ব্যক্তিরা মামুনুল হকের ওপর হামলা চালান। মামুনুল হককে শারিরীকভাবে লাঞ্ছিত করাসহ তার গাড়ির চাবি ও মানিব্যাগ ছিনিয়ে নেয়া হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম হেফাজতের লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০