1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লার দাউদকান্দি গোমতী নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২
  • ৫৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দাউদকান্দি উপজেলার কেরোসিন ঘাট থেকে শনিবার বেলা ১১টার দিকে মিনহাজ সরকারের মরদেহ উদ্ধার করা হয়।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মিনহাজ দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। তার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার জিয়াকান্দি গ্রামে। সে দাউদকান্দির তুজারভাঙ্গা এলাকায় নানাবাড়িতে থেকে লেখাপড়া করত।
মেঘনা চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের আগে মিনহাজ তার বন্ধুদের সঙ্গে গোমতী নদীতে গোসল করতে নামে। গোসল শেষে তার বন্ধুরা উঠে এলেও মিনহাজকে খুঁজে পাওয়া যায় না। ডুবুরিদের খবর দেয়া হলে তারাও তাকে খোঁজাখুঁজি করে পায় না।
মিনহাজ যেখানে নিখোঁজ হয়েছিল সেখান থেকে কিছুটা দূরে কেরোসিন ঘাটে শনিবার তার মরদেহ ভেসে ওঠে।
এসআই বলেন,পরিবারের কোনো আপত্তি না থাকলে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে। এ ঘটনায় পুলিশ অপমৃত্যু মামলা করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০