1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

লক্ষ্মীপুরে স্কুলছাত্রী অপহরণ, চারদিনেও উদ্ধার হয়নি!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩৭৫ বার দেখা হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুরে স্কুলছাত্রী অপহরণের চারদিন পেরিয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে ১ নং ওয়ার্ডে।

সদর থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে- চররুহিতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নূর হোসেনের মেয়ে স্থানীয় মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তার(১৭)কে একই এলাকার বেলাল হোসেনের ছেলে রাহুল (১৯) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এই নিয়ে স্থানীয় পর্যায়ে কয়েকবার সালিশ বৈঠক হয়। তাতে রাহুল আরো বেপরোয়া হয়ে ওঠে। সে তার সঙ্গীয় দোসর মুন্না(১৮), মফিজের ছেলে মিহান(১৭)সহ কিশোরগ্যাং দিয়ে গত মঙ্গলবার ফারজানা আক্তারকে রাতের অন্ধকারে ঘর হতে তুলে নিয়ে যায়।

এনিয়ে লক্ষ্মীপুর সদর থানায় ফারজানার বড় ভাই মোঃ সুমন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ ও তৎকাজে সহায়তার অপরাধে মামলা দায়ের করেন।

বাদী সুমন এ প্রতিবেদককে জানান-‘মামলা দায়ের করার পর নাম্বারহীন সফটওয়ারের মাধ্যমে মোবাইলে রাহুল কল দিয়ে হুমকি-ধমকি দিয়ে বলে-কেন মামলা করেছি, এর শাস্তি আমাকে পেতেই হবে!’

এই নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহজাহান বলেন-‘থানায় মামলা হয়েছে, ভিকটিম উদ্ধারে আমরা কাজ করছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০