1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

বিজ্ঞাপনে দেখা মিলল বুবলীর!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৭০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিনেমার বাইরে সচরাচর দেখা যায়না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীকে। ২০১৮ সালে প্রথমবারের মত ‘তিব্বত সাবান’ এর একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় ৩ বছর পর আবারও বিজ্ঞাপনের মডেল হলেন এই নায়িকা।

সম্প্রতি শেষ হয়েছে বিজ্ঞাপনটির শুটিং। ‘নাসির মিরর গ্লাস’ এর এই বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন মো. নাঈমুল ইসলাম। শিগগির এটি বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইন মাধ্যমে সম্প্রচার হবে বলে জানান নায়িকা বুবলী।

তিনি জানান, প্রায়ই বিজ্ঞাপনে কাজের প্রস্তাব পেয়েছেন। কিন্তু পণ্যের গুণগত মান ও নিজের দায়বদ্ধতার কথা ভেবে কাজগুলো করেননি।

শবনম বুবলী বলেন, ‘বেশ অনেকদিন পর নতুন বিজ্ঞাপন করলাম। নাসির গ্লাসের গুনগত মান এবং এর চাহিদা সম্পর্কে আমরা সবাই জানি, বেস্ট কোয়ালিটি যাকে বলা হয়। এবার তাদের নতুন সংযোজন ‘নাসির মিরর গ্লাস’। নাসির গ্রুপকে অসংখ্য ধন্যবাদ আমাকে নিয়ে এতো সুন্দর করে পরিকল্পনা করে তাদের বিজ্ঞাপনে সম্পৃক্ত করার জন্য এবং গ্রিনবী কমিউনিকেশনস্ খুব চমৎকার আয়োজনে বিজ্ঞাপনের কাজটি করেছেন যা দর্শক দেখলেই বুঝতে পারবেন। পুরো টিমের সাথে কাজ করে আমার সত্যি ভালো লেগেছে।’

তিনি আরও বলেন, ‘বিজ্ঞাপনের ক্ষেত্রে বরাবরই আমি একটু বেশি প্রাধান্য দেই কোয়ালিটিফুল ভালো মানের পণ্যকে । কারণ একজন সচেতন মানুষ হিসেবে আমি মনে করি কোনো একটি এন্ডরসমেন্টের সাথে নিজেকে সম্পৃক্ত করা মানে এটি একটি দায়বদ্ধতা। সেক্ষেত্রে অবশ্যই আগে সেই পণ্যের গুণগত মান সঠিক এবং নির্ভরযোগ্য কিনা তা যাচাই করি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০