1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বগুড়ার শাজাহানপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে টিন মিস্ত্রির মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৬৯১ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন,বগুড়া জেলা প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে ঘরের চালা মেরামত করতে গিয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে আকরাম হোসেন (৪৫) নামে এক টিন মিস্ত্রির (ঘর বান্ধার মিস্ত্রি) মৃত্যু হয়েছে।
আকরাম হোসেন উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট দক্ষিনপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। গত ১৬ মে সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্হানীয়রা জানান, আকরাম হোসেন গোবিন্দপুর গ্রামের দিরাজ উদ্দিনের ছেলে বেলাল হোসেনের বসতবাড়ির ঘরের চালার উপর উঠে টিন মেরামতের কাজ করছিলেন। এ সময় ঘরের উপর দিয়ে টানানো বিদ্যুতের মূল তারের সঙ্গে আকরামের মাথা জড়িয়ে পড়ে এবং তিনি আটকে যান।ফুলকোট গ্রামের ইউপি সদস্য নজরুল ইসলাম নয়ন জানান, অচেতন অবস্থায় আকরাম হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০