1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা আর নেই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৭৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গত বছর ১৫ নভেম্বর মৃত্যুবরণ করেন গুণী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এরপর থেকেই নাকি ভেঙে পড়েছিলেন তার স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। এবার তিনিও মারা গেলেন। রবিবার ভোররাতে মৃত্যু হয় দীপা চ্যাটার্জির। এমন খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

মৃত্যুকালে দীপা চ্যাটার্জির বয়স হয়েছিল ৮৩ বছর। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংবাদমাধ্যমে খবর, গত ৪৫ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন দীপা চট্টোপাধ্যায়। হাসপাতালে ভর্তির পর তার কিডনির সমস্যাও ধরা পড়ে।

১৯৬০ সালে দীপা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। প্রেম করেই বিয়ে করেন তারা। প্রায় ছয় দশক ধরে এই জুটি সংসার করেন। ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন দীপা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ক্যারিয়ারে সাফল্যের অন্যতম কান্ডারি ছিলেন তিনি।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক পাশ করা দীপা চ্যাটার্জি কয়েকটি ছবিতে অভিনয়ও করেন। যার মধ্যে অন্যতম গাছ ও দুর্গা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০