1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সরকার এন্টার প্রাইজ থেকে ফ্রিজ কিনে মান্নান জিতলেন দশ লক্ষ টাকা

বিশেষ রির্পোট:
  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৫৭১ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ওয়ালটন এক্সক্লুসিভ শো-রুম সরকার এন্টার প্রাইজ থেকে ফ্রিজ কিনে লটারীর মাধ্যমে দশ লক্ষ টাকা জিতলেন আব্দুল মান্নান নামে এক গ্রাহক। শনিবার (১৪ মে) বিকেলে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড়স্থ ওয়ালটন সার্ভিস সেন্টারের সামনের মাঠে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চেক হস্তান্তর করা হয়।
ওয়ালটন বাংলাদেশের ব্র্যান্ড এম্বাসেডর চিত্রনায়ক আমিন খান বিজয়ীর হাতে দশ লাখ টাকার চেক তুলে দেন।
সরকার এন্টারপ্রাইজের স্বত্ত¡াধিকারী ও চাপিতলা ইউপি চেয়ারম্যান আবু মুছা আল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মো. মশিউর রহমান, পারভেজ মামুন। এসময় আরো উপস্থিত ছিলেন নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, ওয়ালটন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জোনের রিজিওনাল সেলস ম্যানেজার মো. রায়হান আলী, টেরিটরি সেলস ম্যানেজার রাসেল মাহমুদ, ব্যবসায়ী শরীফ খান, ইউনুস ভূইয়া, বাবুল সরকার প্রমুখ।
জানা যায়, ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৪ ঝড়ো অফারে বাঙ্গরাবাজার থানার খামারগ্রাম গ্রামের মোঃ আব্দুল মান্নান গত ০২ এপ্রিল ওয়ালটন শো-রুম সরকার এন্টার প্রাইজ থেকে ৩০হাজার টাকার একটি ফ্রীজ কিনেন। ফ্রিজ কিনে অনলাইন রেজিস্ট্রেশন করে লটারীর মাধ্যমে জিতে নেন দশ লক্ষ টাকা। সৌভাগ্যবান মিলিয়নার আব্দুল মান্নান বলেন ওয়ালটন আমাদের দেশি পণ্য সেই চিন্তা করে আমি সরকার এন্টারপ্রাইজ থেকে ফ্রিজটি কিনেছিলাম। আল্লাহর রহমতে আমি পেয়ে গেলাম ১০লাখ টাকা। আজ আমার কাছে খুব খুশি লাগছে। আপনারাও আমার মতো আমাদের দেশে তৈরী ওয়ালটন পন্য কিনে জিতে নিন লক্ষ টাকার চেক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০