1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

শাজাহানপুরে পুকুর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২
  • ৪১১ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন,

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে শফিকুল ইসলাম সরদার (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের মাধ্যমে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।গত ১১ মে বুধবার দুপুর ১টার সময় শাকপালা গোয়ালগাড়ি গ্রামে বাড়ির পাশ থেকে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শফিকুল শাকপালা গোয়ালগাড়ি গ্রামের বাচ্চু সরদারের ছেলে। তার গ্রামের বাড়ি ছিল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায়। তার পরিবার দীর্ঘদিন ধরে শাকপালা গোয়ালগাড়ি জমি কিনে বসতবাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছিলেন। তিনি স্থানীয় শাকপালা স্ট্যান্ডে নাপিতের কাজ করতেন।

নিহতের আত্মীয় ও প্রতিবেশিরা জানান, তিন দিন আগে সন্ধ্যার পর শফিকুল ইসলামের এক বন্ধু তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। তারপর থেকে শফিকুল ইসলামের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের দাবি, শফিকুল ইসলামের বন্ধুরা ফোন করে ডেকে নিয়ে গিয়ে একসঙ্গে গাঁজা সেবন করে তাকে নির্মম ভাবে খুন করেছে।

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফ জানান, মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের শরীরের একাধিক ছুরিকাঘাতের চিহ্ন এবং গলা কাটা ও নাড়িভুড়ি বের হওয়া অবস্থায় পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০