1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

লকডাউনে ব্যাংক নিয়ে সিদ্ধান্ত কাল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ১১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামী সোমবার থেকে দেশে এক সপ্তাহের লকডাউনে ব্যাংক খোলা থাকবে কি না, ব্যাংক খোলা থাকলেও লেনদেন কীভাবে হবে-এ ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে আসগামীকাল রোববার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘এক সপ্তাহের লকডাউনে ব্যাংকগুলো বন্ধ থাকবে, নাকি খোলা থাকবে; খোলা থাকলেও কতক্ষণ-কীভাবে লেনদেন হবে-এ সব বিষয়ে জানা যাবে রোববার।’

হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৮ দফা নির্দেশনা দেয় সরকার। এর মধ্যেই সোমবার থেকে এক সপ্তাহ লকডাউনের কথা আজ শনিবার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয় জানাবে বলে জানান সেতুমন্ত্রী।

এক সপ্তাহের লকডাউনে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ও শিল্প-কারখানা চালু থাকবে বলে জানানো হয়। এ বিষয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এক বিজ্ঞিপ্তিতে শিল্প-কারখানাসমূহকে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন কার্যক্রম চালানোর কথা জানিয়েছে। শনিবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিতে লকডাউনে শিল্প-কারখানাগুলোকে চারটি নির্দেশনা দেয় বিসিক। লকডাউনে দোকানপাট ও শপিংমল বন্ধের কথা জানানো হয়েছে। বন্ধ থাকবে ট্রেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০