1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লার চান্দিনা ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর গুলির অভিযোগ; এলডিপি মহাসচিব আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ মে, ২০২২
  • ৭৪৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদেয়ান আহমেদকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর আড়াইটার দিকে চান্দিনা উপজেলা সদরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ওপর গুলি চালানোর অভিযোগে পুলিশ তাকে আটক করেছে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ড. রেদোয়ান আহমেদ কয়েক রাউন্ডি গুলি চালিয়েছেন, তাই আমরা তাকে পুলিশ হেফাজতে এনে এ বিষয়ে জানতে চাচ্ছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবো।’
এদিকে সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩ টার দিকে চান্দিনা উপজেলা সদরে অবস্থিত চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজ মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে এলডিপি। এতে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদেয়ান আহমেদ। অনুষ্ঠান শুরুর আগেই দুপুরের দিকে ড. রেদোয়ান কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। তিনি ওই কলেজটির প্রতিষ্ঠাতা এবং চান্দিনা আসনের সাবেক এমপি। একই সময়ে স্থানীয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ একই স্থানে কর্মী সভার করার ঘোষণা দিলে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলডিপির একাধিক নেতা বলেন, ছাত্রলীগ নেতারা ইচ্ছা করেই ঝামলো পাকিয়েছে, তারা রেদোয়ান আহমেদ ও তার গাড়ি লক্ষ্য করে তরমুজ ও ঢিল মারার পাশাপাশি তার ওপর হামলা চালায়।
এদিকে ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি, হঠাৎ রেদোয়ান আহমেদ তাদের লক্ষ্য করে গুলি চালালে স্বেচ্ছাসেবক লীগের কর্মী জনি ও ছাত্রলীগ কর্মী নাজমুল গুলিবিব্ধ হন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০