1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নেশার টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে মাকে হত্যা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৬২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পঞ্চগড়ে নেশার টাকা না দেওয়ায় মা জয়তুন নেছাকে (৫০) হত্যা করেছেন পাষণ্ড ছেলে শহিদুল ইসলাম (৩২)। শনিবার (৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পঞ্চগড় সদরের মিঠাপুকুর এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জয়তুন নেছা একই এলাকার আব্দুল মজিদের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে শহিদুলের মা জয়তুনের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান টিউবওয়েলের কাছে জয়তুন পড়ে আছে এবং তার গলায় ধারালো অস্ত্রের আঘাত। তবে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান শহিদুল। জয়তুনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শহিদুল মাদকাসক্ত ছিলেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আসরাফ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে নেশার টাকা না দেওয়ায় মাকে হত্যা করে পালিয়েছেন শহিদুল। তাকে আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০