1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

রাজশাহীতে করোনায় নারী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৬৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শামীমা ফেরদৌস শিমুল (৪৭) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ এপ্রিল) সকালে তিনি মারা যান।

তিনি রাকাবের মনিটরিং বিভাগের এজিএম ছিলেন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৯ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন শামীমা ফেরদৌস। শনিবার সকালে তিনি আইসিইউতে মারা গেছেন।

রাকাবের জনসংযোগ কর্মকর্তা মো. জামিল জানান, শামীমা ফেরদৌস শিমুল রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। সর্বশেষ ২৬ মার্চ বিকেলে স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এজিএম শামীমা ফেরদৌস। এরপর তিনি আর অফিসে যেতে পারেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০