1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মেডিকেলের এমবিবিএস ফাইনাল পরীক্ষা স্থগিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৭৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট ঃ করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব মেডিকেল কলেজের এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল রবিবার থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৪ এপ্রিল থেকে অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল মেডিকেল কলেজের ফাইনাল পেশাগত এমবিবিএস নভেম্বর-২০২০ এবং জানুয়ারি-২০২১ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

তবে প্রথম ও দ্বিতীয় পেশাগত এমবিবিএস মে-২০২০ এবং নভেম্বর-২০২০ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে যথারীতি চলবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০