1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ঈদে খুলনার শপিংগুলো কেনাকাটার ভিড় জমে উঠেছে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ মে, ২০২২
  • ৭৫৯ বার দেখা হয়েছে

খুলনা জেলা প্রতিনিধি

ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর। এটাকে কেন্দ্র করে চলছে কেনাকাটার ধুম। গামেন্টর্স পণ্য কেনার পর মানুষের সমাগম বাড়ছে টুপি ও আতরের দোকানগুলোতে। করোনা সংকটের কারণে গেল দু’বছরের ঈদে তেমন একটা ব্যবসা করতে পারেনি। তবে এবার ঈদে ক্রেতাদের কেনাকাটার আগ্রহ দেখে ব্যবসায়ীরা ঘুরে দাড়ানোর সম্ভাবনা দেখছেন।

নগরীর ডাকবাংলা মোড় ও ডাকবাংলা সুপার মার্কেটের আশপাশে গড়ে উঠেছে ভাসমান টুপি ও আতরের দোকান। ঈদ উপলক্ষে এসব দোকানে শোভা পাচ্ছে হরেক রকমের সুগন্ধী আতর ও বিভিন্ন ডিজাইনের টুপি। এসকল পণ্য সাধারণ ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। ভারত, মালয়েশিয়া, তুর্কি, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও ফ্রান্স থেকে এগুলো আমদানি করা হয়েছে। বিদেশীর পাশাপাশি দেশে উৎপাদিত এ পণ্য সাধারণ ক্রেতাদের নজর কাড়ছে।

 

বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, আমির আল উদ, এক্স চকলেট, ফ্রান্সের ইন্টারলাভ, দুবাইয়ের আল রেহাব, সাবাইয়া, ক্লাসিক, সুলতান, আল ফারেজ ও লর্ড নামের আতর খুলনার মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। তবে এগুলোর মধ্যে পুরুষরা সবচেয়ে বেশী আগ্রহ দেখায় আমির আল উদ আতরে। এটার ফ্লেবার খুব মিষ্টি, উগ্র নয়। এজন্য খুলনার অধিকাংশ পুরুষ এটা কিনছেন। অপরদিকে, খুলনার নারীরা বেশী আগ্রহ দেখায় ক্লাসিক ও সাবাইয়া নামের আতরে। এটার ডিউরেশন বেশীক্ষণ থাকে বলে মহিলারা বেশী নেয়। তাছাড়া পাকিস্তানী, চায়না, তুর্কীসহ বাংলাদেশের বিভিন্ন কোম্পানীর টুপি রয়েছে। ঈদ ঊপলক্ষে এর কদরও বেড়েছে।

ডাকবাংলা মোড়ের আতর বিক্রেতা হুমায়ূন কাবির মামুন বলেন, গেল দু’বছর করোনার কারণে তেমন একটা বিক্রি হয়নি। তবে এবার ক্রেতাদের মধ্যে কেনাকাটার যে সাড়া দেখছি তাতে মনে হয় করোনাকালীন সংকট কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। তার দোকানে বিভিন্ন নামে ভিন্ন কোম্পানীর প্রায় ১০০ পদের আতর রয়েছে। এগুলোর মধ্যে ছেলেরা আমির আল উদ কিনতে বেশী আগ্রহ দেখাচ্ছে। সারাদিন বেচাকেনা বেশ ভাল তবে ইফতারের পর কিছুটা কমে যায়। তারাবির পরে আবার ক্রেতাদের আগমণ হয়। তখন বিক্রির পরিমাণ বেশী থাকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০