1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বরুড়ায় বালু’র গর্তে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৫৭৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পেরুল গ্রামে ড্রেজার মেশিনের বালু উত্তোলনের গর্তে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পেরুল গ্রামের মো. সাখাওয়াত হোসেনের ছেলে মো. সোহান (৬) ও মো. রোহান (৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সাখাওয়াত হোসেন ধান কাটতে রওনা হন। এই সময় দুই ছেলে বাবার সাথে ধানক্ষেতে যায়। বেলা বাড়ার সাথে সাথে রোদ্রের গরমে বাচ্চাদের কষ্ট হবে তাই বাবা দশটার দিকে দুই ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেন। দীর্ঘক্ষণ দুই ভাই বাড়িতে না যাওয়ায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এলাকার আশেপাশে মাইকিং করে নিখোঁজ সংবাদ প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করেন। বিকেল ৪টায় স্থানীয় একজন ড্রেজার মেশিনের বালু উত্তোলনের গর্তের পানিতে ভেসে উঠা দুই ভাইকে দেখে এলাকার লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
নিহত দুই শিশুর বাবা সাখাওয়াত জানান, আমার দুই ছেলে ছিল। তাদের লাশ আমি কাঁধে করে পাশাপাশি কবরে শুইয়েছি। এটা কত কষ্টের তা আমিই বুঝি।
তিনি বলেন, গত দুই মাস পূর্বে পেরুল গ্রামের দীন মোহাম্মদ নামের এক ব্যক্তি ড্রেজার মেশিনের বালু উত্তোলন করে বিক্রি করেন। ওই ড্রেজার মেশিনের বালু উত্তোলনের স্থানটি লোকালয়ের মাঝেই। যার পাশে দেয়া হয়নি কোন নিরাপত্তা বেষ্টনী। আমরা বার বার তাকে বলেছি নিরাপত্তা বেষ্টনী দিতে। আমরা স্থানীয় জনপ্রতিনিধিকেও জানিয়েছি। শুনেছি ইউনিয়ন পরিষদ থেকে একটি নোটিশ দেয়া হয়েছে দীন মোহাম্মদকে। কিন্তু তার পরেও তিনি কোন ব্যবস্থা নেননি।
লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। রাত ৮টায় দুই ভাইয়ের জানাজা শেষে দাফন করা হয়েছে।নিহতদের বাড়িতে গিয়েছি। দীন মোহাম্মদকে আগেই সতর্ক করেছি যেন নিরাপত্তার ব্যবস্থা করে। কিন্তু সে অবহেলা করেছে। এটা নিয়ে বসবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০