1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় এক লেনে ট্রাক, অন্য লেনে বাসের চাপে ধীরগতি মহাসড়ক জুড়ে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৭৭৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা অংশে যানবাহনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধীরগতি দেখা দিয়েছে। ধীরগতি থাকলেও সড়কের কোথাও যানজট সৃষ্টি হয়নি। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত (সংবাদ লেখার সময়) চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে মালবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও লেগুনার চাপ বেশি। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে বাস, প্রাইভেটকারের চাপ বেশি। যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও মহাসড়কের চৌদ্দগ্রাম থেকে দাউদকান্দি পর্যন্ত কোথাও যানজট লাগেনি। এভাবে চলতে থাকলে ভোগান্তি হবে না বলে জানিয়েছেন যাত্রী ও চালকরা।
ঢাকা থেকে কুমিল্লা ফেরত তিশা বাসের চালক মোজাম্মেল হক বলেন, আগের বছর গুলাতে যানজটে এক ট্রিপে যাইতো সারাদিন। আর আজকে সকালে রওনা দিয়া ১১ টায় কুমিল্লা চলে আসছি।
যাত্রী আয়েশা আক্তার বলেন, ছুটি পাইছি কাইল। আইজ কুমিল্লা আইয়া পড়ছি। আমিতো ধইরাই নিছিলাম ইফতারের সময় ঘনাইবো। এবার জ্যাম নাই। তবে গাড়ি আস্তে চলছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, যানবাহনের চাপে একটু ধীর গতি। এই ছাড়া কোথাও কোন সমস্যা নেই। আমরা মাঠে কাজ করছি। আশাবাদী মানুষের যাত্রা স্বস্তির হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০