1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন: সভাপতি সোহান, মহাসচিব শাহীন সুমন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ১১৬৪ বার দেখা হয়েছে

জাতীয় চলচ্চিত্র দিবসের প্রথম প্রহরে নতুন নেতৃত্ব পেয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি৷ আগামী দুই বছরের জন্য পরিচালকদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে নির্বাচিত হয়েছেন সোহানুর রহমান সোহান। তিনি ১২৯ ভোট পেয়েছেন।

সোহানের প্যানেল থেকেই মহাসচিব নির্বাচিত হলেন ঢাকাই সিনেমার ড্যাশিং নির্মাতা শাহীন সুমন৷ তিনি ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হলেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এ হক অলিক পেয়েছেন ৬৪ ভোট আর সাফিউদ্দিন সাফির বাক্সে জমা পড়েছে মাত্র ৩৫ ভোট।

অন্যদিকে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার পরিচালক সোহানুর রহমান সোহান হারিয়েছেন কাজী হায়াৎ ও শাহ আলম কিরণকে। কাজী হায়াৎ পেয়েছেন ৮০ ভোট এবং কিরণ পেয়েছেন ৫৫ জনের সমর্থন৷

সমিতির উপ মহাসচিব নির্বাচিত হয়েছেন কবিরুল ইসলাম রানা। তিনি ১৬২ জনের রায় পেয়েছেন তার পক্ষে।

এছাড়া এই নির্বাচনে সহ-সভাপতি হিসেবে ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছটকু আহমেদ। অর্থ সচিব মো. সালাহউদ্দিন (১৭০), সাংগঠনিক সচিব রকিবুল আলম রকিব (১২৪), আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি পদে নোমান রবিন (১৫১), সাংস্কৃতিক ও ক্রীড়া পদে শাহীন কবির টুটুল (১৯৩) জয়লাভ করেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অন্য বিজয়ীদের চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় শুক্রবার (২ এপ্রিল)। বিএফডিসিতে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত।

২০২১-২০২২ সালের মেয়াদের নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ছিলেন ৩৬১ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০