1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বটিয়াঘাটায় ডিবি পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ আটক-১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৬৯৪ বার দেখা হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি

জেলা ডিবি পুলিশ বিশেষ অভিযানে বটিয়াঘাটা থানা এলাকা হতে ৫০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১জনকে গ্রেফতার করেছে। জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ বটিয়াঘাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ১৮/০৪/২০২২ তারিখ সন্ধ্যার দিকে বটিয়াঘাটা থানাধীন শান্তিনগর সাকিনস্থ মোঃ জামাল হোসেনের ক্রয়কৃত প্লটের মধ্যে হতে বটিয়াঘাটা উপজেলার গজালমারি গ্রামের বজলু হাওলাদারের পুত্র মোঃ ইমরান হাওলাদার (৩০)কে ৫০ পিস ইয়াবাসহ আটক করে। ধৃত পূর্বক আসামীর হেফাজত হতে ৫০ (পঞ্চাশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সংক্রান্তে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস ১৮/০৪/২০২২ তারিখ সন্ধার সময় জব্দতালিকা করতঃ বটিয়াঘাটা থানার মামলা নং-১২, তারিখ- ১৮/০৪/২০২২ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) মামলা দায়ের করে। পুলিশ জানায় আসামী ইমরান হাওলাদার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে মাদক আইনের মামলা ও অন্যন্য মামলাসহ মোট ১৬ টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০