1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেটের সঙ্গে সরকার জড়িত: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ১০৩৫ বার দেখা হয়েছে

দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা খুব উদ্বিগ্ন ও চিন্তিত যে সামনে রমজান আসছে। ইতোমধ্যে চাল-ডাল-লবণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বেড়ে গেছে- এটাকে নিয়ন্ত্রণে রাখতে সরকার সব সময় ব্যর্থ হয়েছে। কারণ যারা দাম বাড়ায় সেই সিন্ডিকেটের সঙ্গে সরকার জড়িত। সরকারের লোকেরাই এই সিন্ডিকেট তৈরি করে। যে কারণেই বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে।

শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। কোভিড-১৯ সংক্রামণ বৃদ্ধির কারণে রাজধানীর উত্তরার বাসা থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার তো জনগণের পক্ষের সরকার নয়। তারা জনগণের বিরুদ্ধের সরকার। আগেও বলেছি, বর্গীরা যেমন আগে বাংলাদেশে আসত, লুট করত আর চলে যেত। এরাও ঠিক একইভাবে লুট করছে এবং বিদেশে তাদের বিত্ত তৈরি করছে। সেখানে দেশের সম্পদ পাচার করে দিচ্ছে।

সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সংসদ নির্বাচন দিতে হবে। অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়াসহ সব বন্দি রাজনৈতিক নেতাদের মুক্তি দিতে হবে। নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দুঃশাসন, দুর্নীতি ও গণতন্ত্র হত্যা দায় নিয়ে এই অবৈধ সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০