1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

শাজাহানপুরে শিক্ষক পরিবারের ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৪৫২ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে আফজাল হোসেন (৬২) নামে এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার স্ত্রী-মেয়েকে উপুর্যপুরি কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী জিহাদ হাসান ওরফে রকি (১৯)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত রকি উপজেলার চোপীনগর ইউনিয়নের বড়পাথার গ্রামের কাদির ওরফে আব্দুল কাদেরের ছেলে। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের মাঝিড়া বারুনিঘাটা গ্রামে বসতবাড়িতে ঢুকে বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আফজাল হোসেন এবং তার স্ত্রী ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে উপুর্যপুরি কুপিয়ে গুরুতর আহত করে এক দূর্বৃত্ত। এঘটনায় আফজাল হোসেন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে। আদালতে জবানবন্দি রেকর্ডের পর হামলার কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০