1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

রিমান্ড শেষে কারাগারে বিএনপি নেত্রী নিপুণ রায়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ১১৬৯ বার দেখা হয়েছে

বাসে অগ্নি সংযোগ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীর হাজারীবাগ থানায় দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ দুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার এসআই সুদীপ কুমার বিশ্বাস আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মাসুদ-উর-রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া অপর আসামি হলেন- হাজী আরমান হোসেন। এর আগে গত ২৯ মার্চ এ দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২৮ মার্চ রাজধানীর জনপথ মোড় ও মালিবাগে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিপুণ রায়কে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা গেছে, নিপুণ রাজধানীসহ সারা দেশে নাশকতার পরিকল্পনা করেন। এর অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়।

নিপুণ রায় চৌধুরী বিএনপির বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০