1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধে অভিযানে ডিএসসিসি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ১০৫১ বার দেখা হয়েছে

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাত ৮ টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সব ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছিলেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তারই অংশ হিসেবে রাত ৮ টার মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করার জন্য প্রচার অভিযান চালিয়েছে ডিএসসিসি।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ সিটির আওতাধীন পীর ইয়ামেনি মার্কেট, খদ্দর মার্কেট, গুলিস্থান ফুটপাত মার্কেট, গুলিস্তান ট্রেড সেন্টার, ঢাকা ট্রেড সেন্টার, নীলক্ষেত পুস্তক মার্কেট, চাঁদনী চক ও নিউমার্কেটে প্রচার অভিযান চালানো হয়।

এ প্রচারাভিযানের নেতৃত্ব দেন ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

এর আগে বুধবার করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে রাত ৮টার মধ্যে সব ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখতে অনুরোধ জানান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০