1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

প্রতিপক্ষের হামলার শিকার যুবলীগ নেতা নিউটন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৬৮৬ বার দেখা হয়েছে

আছিয়া খাতুন ঝিনুক বটিয়াঘাটা প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটায় প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে যুবলীগ নেতা নিউটন মন্ডল। থানায় অভিযোগ দিলেও মামলা হয়নি এখনি। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুকছে ভিকটিমসহ তার পরিবার। ঘটনাটি ঘটেছে থানার সুন্দরমহল এলাকায়।

উপজেলার সুরখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক নিউটন মন্ডল (৩৬) তার প্রতিবেশী শুভেন্দু ও নারায়ণ মন্ডলের হাতে রক্তাক্ত জখম হয় বলে যানা যায়। এবিষয় ভিকটিম যুবলীগ নেতা নিউটন মন্ডল গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন,বটিয়াঘাটা থানায় হামলা কারিদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি।

পারিবারিক পূর্ব শত্রুতার জেরধরে থানার সুন্দরমহল এলাকার নিউটন মন্ডল ও নারায়ন মন্ডলের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলে আসছিল। তারই কারনে গত ৪ এপ্রিল সন্ধ্যায় সুন্দরমহল বিশ্বজিৎ মন্ডলের চায়ের দোকানের ভিতর তারা নিউটনের উপর হামলা করে।

প্রতাক্ষদর্শী সূত্রে জানা যায়,ঐদিন চায়ের দোকানে বসে নিউটন চা খাচ্ছিল। হঠাৎ দোকানের ভিতর নিউটনের উপর হামলা চালায় শুভেন্দু মন্ডল ও নারায়ন মন্ডল। তারা লোহার রড ও লাটি শোটা নিয়ে নিউটনকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা নিউটনকে বটিয়াঘাটা হাসপাতালে ভর্তি করে।

অভিযুক্ত শুভেন্দু মন্ডল বলেন,আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক না। আমি তাকে কোন মারপিট করিনি।

বটিয়াঘাটা থানার এ এস আই বিকাশ কুমার বলেন,ঘটনাটি স্থানীয় ভাবে মিমাংসার কথাবার্তা চলছে। যদি সমাধান না হয়, সে ক্ষেত্রে তদন্তপূর্বক আইনানুগ ব‍্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০