1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ইটভাটায় ধর্ষণে ব্যর্থ হয়ে হামলা, নারীসহ ৩ শ্রমিক জখম!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৬৯২ বার দেখা হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ

ধর্ষণে ব্যর্থ হয়ে ইটভাটায় কর্মরত নারীসহ তিন শ্রমিককে পিটিয়ে রক্তাক্ত জখম করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে খাগড়াছড়ি উপজেলার জিরো মাইল নামক স্থানে অবস্থিত এমআরবি ইটভাটায়। নির্যাতনের শিকার ওই তিন শ্রমিকের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি ও রায়পুর উপজেলায়।

রামগতি উপজেলার চর নেয়ামত গ্রামের মৃত শাহ আলমের ছেলে আলাউদ্দিন মাঝির প্রলোভনে একই এলাকার নুর আলমের ছেলে মোঃ মজিবুল হক (৩৫), স্ত্রী বিবি আমেনা (২৫) ও শিশু ছেলে সুজন (১৭) এবং রায়পুর উপজেলার চরবংশির উদমারা এলাকার আব্দুল খালেকের ছেলে মোঃ লিটন হোসেন (২৪) ছয় মাস পূর্বে চুক্তিতে কাজ করতে খাগড়াছড়ির ওই ব্রিকফিল্ডে যায়। বিবি আমেনা শ্রমিকদের রান্নার কাজ করতেন।

কিছুদিন যাওয়ার পর আলাউদ্দিন মাঝির কুনজরে পড়ে বিবি আমেনা। প্রায় সময় একা ঘরে ঢুকে আমেনাকে জড়িয়ে ধরা, স্পর্শকাতর স্থানে হাত দেয়া, টয়লেট – গোসলখানায় ঢুকে জড়িয়ে ধরাসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল আলাউদ্দিন মাঝি। বিবি আমেনা ঘটনাটি ইটভাটা ম্যানেজার, মালিক ও স্থানীয় আর্মি ক্যাম্পে জানিয়েও কোনো ফল পায়নি।

গত শনিবার আলাউদ্দিন মাঝি অতর্কিতভাবে লিটনের উপর চড়াও হলে মজিবুল হক এগিয়ে আসে। এসময় আলাউদ্দিন মাঝি মাটিকাটা কোদালের ডাঁট দিয়ে মজিবুল হক ও লিটনকে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে। আহতদের আত্মচিৎকারে অন্যান্য শ্রমিকরা এগিয়ে এসে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করে। আহত তিনশ্রমিকসহ শিশু সুজনের পাওনা মোট ৭৩ হাজার টাকা না দিয়ে তাদের ইটভাটা থেকে তাড়িয়ে দেয়া হয় বলে ভুক্তভোগীরা এ প্রতিবেদককে জানায়।
বর্তমানে তারা গ্রামের বাড়িতে নিরাপত্তাহীনতায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০