1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিককে পিটিয়ে জখম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪৪৫ বার দেখা হয়েছে

নীলফামারী প্রতিনিধি:

ভূমিদস্যু ও মাদক সম্রাটের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মোতালেব হোসেনকে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসী বাহিনী। স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দ ১০০ শয্যা হাসপাতলে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে (৮ এপ্রিল শুক্রবার) রাত সাড়ে ১০টার সময় সৈয়দপুর শহরে পাঁচ মাথা সোহেল রানা মোড়ে।

২০/২৫ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী মটর সাইকেল ঘিরে ধরে এলোপাথারি পারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে সাংবাদিক মোতালেব হোসেনকে। সাংবাদিক মোতালেব হোসেন রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল পত্রিকার স্টাফ রির্পোটার।

সাংবাদিক মোতালেব হোসেন জানান, মাদক, রেলের জমি দখলদার ও ভূমিদস্যুদের বিরুদ্ধে পত্রিকায় সিরিয়ালি সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসীরা আমাকে ঘিরে ধরে এলোপাথারি পারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। সন্ত্রাসী বাহিনীর হুকুম দাতা একজন জনপ্রতিনিধি, সন্ত্রাসীদের সাথে সৈয়দপুর পৌরসভার ৩ জন কর্মচারী আনোয়ার হোসেন বাঙ্গালির ছেলে সুমন, মৃত হাফিজুল ইসলামের ছেলে শামিম ও নয়ন ছিল যা সৈয়দপুর থানা পুলিশের সিসিটিভি ফুটেজ এর প্রমান দিবে। এ বিষয়ে মামলার প্রক্রিয়াধীন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, ঘটনাটি শুনেছি এখনো অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক নির্যাতনের ঘটনায় নীলফামারী প্রেস ক্লাবে, সভাপতি তাহমিন হক ববি ও সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান সহ জেলার সকল কর্মরত সাংবাদিকরা নিন্দা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০