1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

ইউপিসহ সব নির্বাচন স্থগিত: সিইসি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৯৫৬ বার দেখা হয়েছে

মহামারি করোনা পরিস্থিতির কারণে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ও লক্ষ্মীপুর-২ আসনসহ সব নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারসহ বাকি সব নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ কমিশন বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে করোনার পরিস্থিতির মধ্যে নির্বাচন করা সম্ভব কিনা সেই বিষয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে সিইসি এই সিদ্ধান্তের কথা জানান।

সিইসি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বলবৎ থাকবে। দেশের অবস্থা স্বাভাবিক হলে আবার নির্বাচন হবে।

এর আগে বুধবার চার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়। দেশের স্থানীয় সরকারের তৃনমূল পর্যায়ের ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) ও ১১ পৌরসভায় ১১ এপ্রিলের ভোটগ্রহণের পূর্বনির্ধারিত তারিখ ছিল। একই দিনে দিন লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০