1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ১১০৯ বার দেখা হয়েছে

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, মামলার এজাহারে কারো নাম না থাকলে তা যে তদন্তে আসবে না এমন কোনো কথা নেই। আমাদের দেশে একটা কাজ করলে নানা সমালোচনা শুরু হয়। আমরা কোনো কিছুই বিতর্কিত করতে চাই না। যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যারা নির্দেশ দিয়েছেন তদন্তে তাদের নাম আসলে সেগুলোও অন্তর্ভুক্ত করা হবে।

বুধবার (৩১ মার্চ) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে হেফাজতের হরতালে হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলঙ্কিত করতেই হেফাজতে ইসলামের এই নাশকতা। যারা হামলা ও নাশকতা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। হামলার নির্দেশদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ আরো বলেন, যারা হামলা করেছে, তাদেরকে মামলায় অন্তভুর্ক্ত করা হয়েছে। যদি নির্দেশদাতা থাকে তারাও আসবে। আমরা নির্দেশদাতা কাউকে বাদ দিচ্ছি না। যারা অনস্পট হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং তদন্তের সময়ে যারা নির্দেশ দিয়েছেন তারাও আসবেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০