1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

মানহীন লবণে মুড়ি তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৮২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি

রমজানে ইফতারের জন্য নিম্ন মা‌নের অনু‌মোদনহীন লবণ ব‌্যবহার ক‌রে মু‌ড়ি প্রস্তুত করা ও মে‌শি‌নে ভাজা মু‌ড়িকে হাতে ভাজা মুড়ি বলে বিক্রি করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে কু‌মিল্লার নগরীর বি‌সিক শিল্পনগরী এলাকায় অভিযান প‌রিচালনা করে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কুমিল্লা জেলা শাখা।
সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কুমিল্লা জেলা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম।

তিনি বলেন, নিম্ন মা‌নের অনু‌মোদনহীন লবণ ব‌্যবহার ক‌রে মু‌ড়ি প্রস্তুত করায় মেসার্স বেঙ্গল ফুড‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা হয় এবং ৫ বস্তা লবণ ধ্বংস করা হয়। এছাড়াও মে‌শি‌নে ভাজা মু‌ড়ি প‌্যা‌কেট কর‌ণের সময় “হা‌তে ভাজা মু‌ড়ি” হি‌সে‌বে মিথ‌্যা বিজ্ঞাপন দি‌য়ে প‌্যা‌কেটজাত করায় মেসার্স তানভীর ফুড প্রোডাক্টস‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।
তিনি বলেন, আমাদের এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে। আমরা প্রতিনিয়ত তদারকি করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০