1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

চলে গেলেন ভাষাসৈনিক আবুল হোসেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৬৪৫ বার দেখা হয়েছে

না ফেরার দেশে পাড়ি জমালেন ভাষাসৈনিক আবুল হোসেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বুধবার (৩১ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ভাষাসৈনিক আবুল হোসেনের বয়স হয়েছিলো ৮৭ বছর। দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

আবুল হোসেনের বড় ছেলে আবুল হাসনাত বিদ্যুৎ জানান, দুপুরের পর হঠাৎ করেই তার বাবা আবুল হোসেনের কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না। বিকেল ৪টা ১৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, মৃত অবস্থায় স্বজনরা ভাষাসৈনিক আবুল হোসেনকে রামেক হাসপাতালে নিয়ে এসেছিলেন। তিনি কিছুদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

জীবদ্দশায় তিনি রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও অসাম্প্রদায়িক আন্দোলনের সামনের সারিতে ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০