1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য বিক্রয় শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৯৫৬ বার দেখা হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি 

সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরেও নিম্ন আয়ের মানুষের মাঝে ভূর্তকী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রোববার ২০ মার্চ বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ পণ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম শুভ উদ্বোধন করেন।

লক্ষ্মীপুর সদর পৌরসভার আয়োজনে হ্যাপী সিনেমা হল প্রাঙ্গণে প্রথম পর্যায়ে পৌরসভার ১, ৫ ও ৬ নং ওয়ার্ড বাসিন্দাদের মাঝে এ খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু হয়। পণ্যের মধ্যে রয়েছে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মুসুরি ডাল।

পৌরসভার মেয়র মোজ্জাম্মেল হায়দার মাসুম ভূাঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক নূর-এ-আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, সাংবাদিক হোসাইন আহমেদ হেলাল ও কবি প্রাবন্ধিক কলামিস্ট ও সাংবাদিক অ আ আবীর আকাশ প্রমূখ।

এ সময় নানা শ্রেণি-পেশার মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। তবে স্থানীয়দের অনেকেই জানিয়েছেন তারা টিসিবির পণ্য কার্ড দিয়ে নিতে চান না। পূর্বের মত স্বতঃস্ফূর্তভাবে বিতরণ করা হলে নিম্নআয়ের মানুষগুলো কেনার সুযোগ পাবে, অন্যথায় কার্ড স্বজনপ্রীতির মাধ্যমে ও রাজনীতিকরণ হয়ে যাবে বলে আশংকা করেন। টিসিবি পণ্য তারা কার্ডের মাধ্যমে বিতরণ না করার দাবি জানান ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০