1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লার নগরীতে প্রকাশ্যে অস্ত্রের মহড়া চক্রের পাঁচ জন গ্রেফতর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৬৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীর চকবাজারে গত ১৩ মার্চ প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মহড়া দিয়ে হামলাকারী চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব কুমিল্লা। র‌্যাব কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব-১১,সিপিসি-২ কুমিল্লা জানায়,গত ১৩ মার্চ নগরীর চকবাজার গর্জন খোলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজ্জাক গ্রুপ ও রবিন গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এ সময় তারা প্রকাশ্যে দেশীয় ও বিদেশী অস্ত্র হাতে দিনের আলোতে মহড়া করে। গত বৃহস্পতিবার (১৮ মার্চ) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে এই চক্রের নেতা রাজ্জাক গ্রুপের অন্যতম সদস্য মোঃ হৃদয়(২১), পিতা-মোঃ মনির হোসেন, সাং-গর্জন খোলা,মোঃ নিজাম উদ্দিন মিঠু(২২), পিতা-মোঃ বাবুল মিয়া, সাং-উত্তর চর্থা (তেলা পুকুরপাড়), গ্রুপের প্রধান মোঃ রাজ্জাক(৪৮), পিতা-মৃত মালু মিয়া, সাং-গর্জন খোলা, রবিন গ্রুপের অন্যতম সদস্য মোঃ সজিব মিয়া(২৯), পিতা-মৃত ওহাব মিয়া, সাং-সাংরাইশ এবং মোঃ নাজমুল হাসান দীপু(৩২), পিতা-আবুল কাশেম,সাং-চক বাজার বালুধুম সর্ব থানা-কোতয়ালী এবং সর্ব জেলা কুমিল্লাকে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল,১টি ম্যাগাজিন,৯টিরামদা এবং স্টীলের তৈরী লাঠিউদ্ধার করা হয়। র‌্যাব জানায়,তাদের প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এলকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় ও বিদেশী অস্ত্রসহ তারা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায়। গ্রেফতারকৃত আসামীরা উক্ত ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০