1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শন সাময়িক বন্ধ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৬৬২ বার দেখা হয়েছে

করোনা মহামারির কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স দর্শনার্থীদের পরিদর্শন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

আগামীকাল বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম হেদায়েতুল্লাহ।

তাই দর্শনার্থীদের এই সময়ে সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ না করতে অনুরোধ করা হয়েছে।

টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সহকারী কিউরেটর নুরুল ইসলাম জানিয়েছেন, গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সমাধি সৌধ কমপ্লেক্সে দর্শনার্থী প্রবেশে আগামীকাল ১ এপ্রিল থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন, করোনা প্রতিরোধে সরকার নির্দেশিত ১৮ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি। জনসমাগম এড়াতে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে মানুষের চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা সে অনুযায়ী কাজ করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০