1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বইমেলা শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৬০৮ বার দেখা হয়েছে

মহামারি করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বইমেলার সময় আড়াই ঘণ্টা কমানো হয়েছে। বুধবার থেকে বইমেলা চলবে বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে ‘অমর একুশে বইমেলা ২০২১’র সময়সূচিতে আজ ৩১ মার্চ থেকে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বইমেলা শুরু হবে বিকেল ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

এর আগে বইমেলা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হতো রাত ৯টায়। ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। এখন থেকে মেলার সময়সূচি পরিবর্তিত সময়ে চলবে।

এবারের বই মেলার থিম ‘বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী’। প্রতি বছর ফেব্রুয়ারিতে মেলা শুরু হলেও করোনার কারণে এবার তা শুরু হয়েছে ১৮ মার্চ। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ১৫ লাখ বর্গফুট জায়গায় নিয়ে বসেছে এবারের বই মেলা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০