1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

সাপাহারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৫১৬ বার দেখা হয়েছে

এনামুল হক,নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের-সভাপতিত্বে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল।

এসময় উপজেলা প্রাণী বিষয়ক কর্মকর্তা গোলাম রাব্বানী, মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাদিজা পারভিন, বিআরডিএ কর্মকর্তা আলমগীর হোসেন, প্রোগ্রামার অফিসার মোস্তাকিম বিল্লাহ, আনসার ভিডিপি কর্মকর্তা জুলেখা,জনস্বাস্থ্য কর্মকতা প্রকৌশলী সন্তোষ কুমার, উপজেলা ফুড ইন্সপেক্টর সাখাওয়াত হোসেন, ব্যবসায়ী সমিতির সভাপতি মতিউর রহমান, প্রেসক্লাব সভাপতি ও ভোরের ডাক সাপাহার প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক, সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় দৈনিক আজকের সংবাদ সাপাহার প্রতিনিধি সাংবাদিক হাফিজুল হক, প্রচার সম্পাদক দৈনিক সকালের দর্পণ উপজেলা প্রতিনিধি নাজমুল হক সনি, সদস্য ও সময়ের কলম উপজেলা প্রতিনিধি মমিন খান, আবুজার, আবুল হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০