1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লায় দরজা ভেঙে যুবকের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ১২৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীর সুজানগর এলাকায় জুলহাস মিয়া (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জুলহাস ওই এলাকার হালিম মিয়ার ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক আবদুস সাত্তার।

স্থানীয়রা জানান, নিহত জুলহাস পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি। তবে স্ত্রীর সাথে বিচ্ছেদের পর জুলহাস একাই থাকতেন।
ওই এলাকার সংরক্ষিত কাউন্সিলর নেহার বেগম বলেন, জুলহাস ছেলে হিসেবে ভালো ছিলো। গত দুই দিন ধরে তার ঘরের দরজা বন্ধ ছিলো। আজ মঙ্গলবার তার ঘর থেকে পচাঁ গন্ধ বের হলো প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙ্গে খাটের উপর জুলহাসের অর্ধগলিত লাশ দেখে, পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

কোতয়ালী থানার চকবাজার ফাঁড়ির উপপরিদর্শক আবদুস সাত্তার জানান, ধারণা করছি দুই তিন দিন আগে জুলহাস মারা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তরের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০