1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

শাজাহানপুরে সাইফুল হত্যা মামলার আসামী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৭৭ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে সাইফুল হত্যা মামলার পলাতক থাকা আসামী শহিদুল ইসলাম(৪০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ২৩ ফেব্রুয়ারী বুধবার রাতে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম ক্ষুদ্র ফুলকোট গ্রামের নুরুল ইসলামের পুত্র। ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শামীম হাসান, মোহাম্মাদ আলী, মিজানুর রহমান ও এএসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল্লাহ আল মামুন জানান, শহিদুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, প্রায় দুই বছর পূর্বে ক্ষুদ্র ফুলকোট গ্রামের মৃত কোরবান আলীর পুত্র সাইফুল ইসলাম রাস্তার ওপর ভ্যান রাখেন। এ বিষয় নিয়ে বাগ-বিতন্ডার এক পর্যায়ে হত্যা করা হয় তাকে। হত্যাকান্ডের পর থেকেই শহিদুল ইসলাম পলাতক ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০