1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন’র সদস্য ফজলুল করিমকে সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আরজেএফ) এর আজীবন সদস্য মোঃ ফজলুল করিমকে সংবর্ধনা দিয়েছে আরজেএফ কেন্দ্রীয় কমিটি।গত ২৩ ফেব্রুয়ারী বুধবার বিকালে আরজেএফ এর কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরজেএফ এর আজীবন সদস্য মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আরজেএফ এর ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল- আমিন শাওন এলএলবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজেএফ এর আজীবন সদস্য মোঃ জুয়েল মিয়া,আইন বিষয়ক সম্পাদক এড শাহীন হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরজেএফ এর সাধারন পরিষদ সদস্য ওমর ফারুক রুবেল,বিউটি আক্তার প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বলেন, মোঃ ফজলুল করিম একজন সাদা মনের মানুষ। তিনি সব সময় মানুষের জন্য কাজ করতে আনন্দ পান। একজন নান্দনিক মানবিক মূল্যবোধের মানুষ হিসাবে ফজলুল করিম সকলের কাছে সমাদৃত।
সংবর্ধিত অতিথি আরজেএফ এর আজীবন সদস্য মোঃ ফজলুল করিম বলেন, আমি দীর্ঘ দিন যাবৎ আরজেএফ এর সাধারন পরিষদের সদস্য হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি। আমাকে আজীবন সদস্য হিসাবে দায়িত্ব দেয়ায় আমি সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, আগামীর পথচলায় সব সময় আরজেএফ এর সকল ইতিবাচক কর্মসুচি সফল করতে সক্রিয় ভুমিকা পালন করব।
আরজেএফ মহাসচিব মোঃ আল- আমিন শাওন প্রধান আলোচকের বক্তব্যে বলেন, আরজেএফ তৃণমূল গণমাধ্যম কর্মীদের একটি সরকার নিবন্ধিত জাতীয় সংগঠন।
সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফল করতে বিগত ১৫ বছর যাবৎ কাজ করছে আরজেএফ। আজীবন সদস্য মোঃ ফজলুল করিম আরজেএফ এর সাথে আগামীর পদযাত্রায় সাহসী ভুমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০