1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুষ্টিয়ায় ৩ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলায় বিএমএসএফ’র উদ্বেগ প্রকাক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কু‌ষ্টিয়ায় সংবাদ সংগ্রহ কর‌তে যাওয়‌া তিন সাংবা‌দিক‌ের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এদিকে আগামিকাল ২৪ ফেব্রুয়ারি বিএমএসএফ জাতীয় পরিষদ নেতা খায়ের হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম কুষ্টিয়ায় যাচ্ছেন বলে জানা গেছে।

হামলায় এসএ টিভি ও বাসসের নুর আলম দুলাল, ক্যামেরা পার্সন এসোসিয়েশনের সম্পাদক হাবিব রহমান ও ডেইলী সানের রেজাউল করিম রেজা গুরুতর আহত হন।

২২ ফেব্রুয়ারি রাত ৯টায় পেশাগত দায়িত্বপালন শেষে ফেরার পর রাজারহাট নামক স্থানে সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাদেরকে উদ্বার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বিএমএসএফ প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর কুষ্টিয়ায় ৩ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দেশে সাংবাদিক সুরক্ষায় কোন আইন না থাকাকে দায়ী করেন।

দেশে সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়নে বিএমএসএফ’র পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে জনমত গড়ে তুলতে আহবান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০